ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মায় গোসল করতে নেমে স্রোতে দুই বিশ্ববিদ্যালয়ছাত্র নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

মুন্সিগঞ্জের মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নুরুল হক নাফিউ (২৪) ও সব্যসাচী সৌম্য দাশ (২৯) নামের দুই বিশ্ববিদ্যালয়ছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২ জুন) দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চর থেকে নদীতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র। এরমধ্যে নাফিউ রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে ও সব্যসাচী তেজগাঁও এলাকার সরোজ দাশের ছেলে।

নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযানে নেমেছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ডের ডুবুরিদল। তবে বিকেল ৪টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

নৌপুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামেন। এসময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন নাফিউ ও সব্যসাচী। তবে বাকি তিনজন অক্ষত আছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল মতিন বলেন, আমরা উদ্ধার অভিযান নেমেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওয়ানা দিয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে অংশ নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102