ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মায় ডুবে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পণ্যবাহী বোলগেট থেকে মালামাল খালাস করতে গিয়ে পদ্মায় ডুবে নিখোঁজ হন জমির শেখ নামের এক দিনমজুর। পরে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ জমিরের লাশ উদ্ধার করেছে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। মৃত জমির শেখ স্থানীয় দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজীরপাড়া গ্রামের মো. হাছেন আলী শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১২ নভেম্বর) দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির শেখ (৪৫) দৌলতদিয়া ঘাট এলাকায় দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে কাজের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকাল সাড়ে ৬টার দিকে এদিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট পন্টুনের পাশে ভিড়ে থাকা বোলগেট থেকে চাউলবোঝাই বস্তা নামানোর কাজ করছিলেন জমির শেখসহ কয়েকজন দিনমজুর। এ সময় চালের বস্তা মাথায় নিয়ে বোলগেট থেকে ঘাটে নামার সময় জমির শেখ হঠাৎ নদীর পানিতে পড়ে ডুবে যান। উপস্থিত অপর কয়েকজন দিনমজুর তা দেখে সঙ্গে সঙ্গে নদীতে নেমে তারা জমিরকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু নদীর পানিতে ডুবে যাওয়া জমিরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। অনেক চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে ডুবে নিখোঁজ দিনমজুর জমির শেখের লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মায় ডুবে নিখোঁজ জমির শেখের লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ পদ্ধতি মেনে মৃতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102