ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মায় ধরা পড়ল ২১ কেজির কাতল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ২৯ হাজার ৪০০ টাকায়।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার ১ নম্বর ফেরিঘাটে জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জামাল প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মায় মাছ শিকারে কয়েকজন মিলে যাই। আমরা নদীতে জাল ফেলে বসে থাকি। রোববার ভোরে জালে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিলে বুঝতে পারি বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ সময় নিয়ে কয়েকজন মিলে জাল তুলে দেখি বিশাল একটি কাতল মাছ।

তিনি আরো বলেন, করোনাকালীন ছেলেমেয়ে নিয়ে চলতে অনেক টাকা দেনা হয়েছে, কাতল মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি করে আমার ভাগ্য ফিরেছে। এতে খুব খুশি হয়েছি।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার চাঁদনী আরিফ মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, কাতলটি দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ত থেকে সকালে ১৩৫০ টাকা কেজি দরে ২৮,৩৫০ টাকায় কিনে নিয়েছি। এখন ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার কাছে মাছটি ১৪০০ টাকা কেজিতে ২৯,৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমানে নদীতে বড় বড় নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। তবে আমার জানা মতে, এত বড় কাতল নদীতে খুব একটা হয় না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102