ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা ও যমুনায় পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

টানা বর্ষণ আর উজানের ঢলে পাবনায় পদ্মা ও যমুনা নদীতে হু হু করে পানি বাড়ছে। ইতোমধ্যে জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি, হুরাসাগর, গুমানি, চলনবিলসহ বেশ কিছু নদ-নদীতে পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার। ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পদ্মা নদীতে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে প্রতিদিনই বেড়ায় যমুনা নদীতে পানি বাড়ছে।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা ও যমুনার তীরবর্তী নিচু এলাকাতে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পানি প্রবেশ করছে নিচু এলাকায়। এতে তলিয়ে যাচ্ছে উঠতি নানা ধরণের শবজি ও ফসলের ক্ষেত। পানিবন্দি হয়ে পড়ছে তীরবর্তী জনসাধারণ। অনেকেই ইতোমধ্যে বাড়িঘর সরাতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। অনেকের মধ্যেই সহায়-সম্বল হারানোর উৎকণ্ঠা কাজ করছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বেড়েছে। এই পয়েন্টে পানির উচ্চতা এখন ১৪ দশমিক ০৯ মিটার। পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদসীমা ১৫ দশমিক ২৫ মিটার।

এখনো ত্রাণসহায়তা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মানুষ যার যার বাড়িতেই অবস্থান করছে। যখন অন্য জায়গায় আশ্রয় নেবে, তথন মূলত ত্রাণসহায়তা দেওয়ার দরকার হয়। তারপরও ওপর থেকে বাজেট পেলে পানিবন্দি ও নদীভাঙনকবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে।
মো. রেজাউল করিম, পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
বেড়া পাউবোর সহকারী প্রকৌশলী আব্দুল খালেক জানান, যমুনা নদীতে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে পানির স্তর ছিল ১০ সেন্টিমিটার। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। ফসলি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি বাড়িঘরে পানি প্রবেশ করেছে। উজানের ঢল, অতিবৃষ্টি আর বন্যার পানি এভাবে বাড়তে থাকলে সামনে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, পদ্মায় পানিবৃদ্ধির ফলে নতুন করে ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া পাল পাড়ায় নিমাই রায়, হরিপদ ও গোপালপুরের নিজাম উদ্দিন, হুজুর আলীর বাড়িতে পানি ঢুকে পড়েছে। লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকামালপুর, বিলকাদা, চরকুড়লিয়াসহ কয়েকটি এলাকায় ফসলি জমিতে পানি প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে যমুনা নদীর বেড়া অঞ্চলের নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের পূর্বশ্রীকণ্ঠদিয়া, চরশাফুল্লা, খয়েরবাগান বাজারসহ চর এলাকার চার শতাধিক মানুষ।

সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের খলিলপুর, চরখলিলপুর এবং কালিকাপুর এলাকায় অতিবৃষ্টি ও উজানের ঢলের পানি প্রবেশ করেছে। ডুবে গেছে ফসলি জমি ও জলাবদ্ধতার শিকার হয়েছেন ভুক্তভোগীরা। এ ছাড়া পাবনা সদরের আশ্রতোষপুর, বলরামপুর ও রানীনগর ভাঙনকবলিত এলাকা। পানিবৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই সব এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। শঙ্কার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ জানান, গত তিন দিনে পদ্মায় পানিবৃদ্ধির ফলে উপজেলার লক্ষীকুন্ডা, সাঁড়া, পাকশী ও সাহাপুর ইউনিয়নের কিছু এলাকায় ফসলি জমিতে পানি প্রবেশ করায় ২৫৫ হেক্টর জমির মুলা, মিষ্টিকুমড়া, করলাসহ বিভিন্ন ধরনের সবজি, ৩৫ হেক্টর মাষকলাই, ৩৪ হেক্টর আখ ও ২০০ হেক্টর জমির কলার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে তাদের সহযোগিতা করা হবে।

পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, এখনো ত্রাণসহায়তা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মানুষ যার যার বাড়িতেই অবস্থান করছে। যখন অন্য জায়গায় আশ্রয় নেবে, তথন মূলত ত্রাণসহায়তা দেওয়ার দরকার হয়। তারপরও ওপর থেকে বাজেট পেলে পানিবন্দি ও নদীভাঙনকবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102