ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা থেকে জেলের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজশাহীর চারঘাটের ইউসুফপুরে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাছ ধরতে ডুব দেওয়ার পর সে আর ওঠেনি। নিহত জেলের নাম আবু তালেব মিঠু (৪৫)। তিনি উপজেলার ইউসুফপুর কারিগর পাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

রাজশাহীর চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, আবু তালেব মিঠু পেশায় একজন জেলে। শুক্রবার দুপুরে তিনি পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার পর তিনি ডুব দেন। কিন্তু আর উঠে আসতে পারেননি। রাজশাহী সদর ফায়ার সার্ভিস থেকে নুরুন্নবীর নেতৃত্বে চার সদস্যের ওই ডুবুরি দল প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে পদ্মা নদী থেকে তালেবের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহতের মরদেহ উদ্ধার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102