ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুতে অতিরিক্ত কড়াকড়িআরোপ, সেনাবাহিনীর টহল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

গতকাল সাধারণ যান চলাচলের জন্য পদ্মা সেতু চালু করার পর থেকেই সাধারণ মানুষদের নিয়ম ভাঙতে দেখা যায়। অনেকেই গাড়ি থামিয়ে সেতুর ওপর টিকটক করেছেন।

সেতুর ওপরে নাট বোল্টু খুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন দুইজন। তাদের একজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রথম দিনেই দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলে আজ সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে আজ সোমবার পদ্মা সেতু অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে গতকালের থেকে আজকের চিত্র একদম ভিন্ন। সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া হেঁটেও উঠতে দেয়া হচ্ছে না মানুষকে।

গতকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিও ও ছবিতে সেতুর ওপর রাস্তার পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সোমবার একেবারেই খালি ছিল রাস্তা।

সেনাবাহিনীর টহল গাড়িকে সেতুর ওপর দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে সরিয়ে দিতে দেখা গেছে। প্রথম দিনের তুলনায় পুরো সেতু এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102