ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক করায় জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

পদ্মা সেতুতে গাড়ি পার্ক করে টিকটক করায় এক টিকটকারকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, ওই টিকটকারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ জুন) এ ঘটনা ঘটেছে।

এর আগে শনিবার (২৫ জুন) উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহু কাঙ্ক্ষিত এই সেতু খুলে দেয়া হয় রোববার সকাল ৬টায়।

এরপর থেকেই বিভিন্ন অদ্ভুত কাণ্ড ঘটাতে শুরু করে মানুষজন। অনেককেই পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক করতে দেখা যায়। অনেকে আবার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড করে আলোচনার জন্ম দেন।

এরইমধ্যে সোমবার সেতুতে গাড়ি পার্ক করে টিকটক করায় ওই টিকটকারকে জরিমানা করা হয়। এর আগে পদ্মা সেতুতে টিকটক করতে থাকা এক নারীর ভিডিও ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সেতুর পাশে দাঁড়িয়ে টিকটক করছেন ওই নারী। পরে তাকে সেতুর অনেকটা মাঝামাঝি হাঁটতে হাঁটতে টিকটক করতে দেখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102