ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুতে ছবি তোলার হিড়িক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

নিয়ম ভাঙার যেন মহোৎসব চলছে পদ্মা সেতুতে। রোববার (২৬ জুন) ভোর থেকে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হলে উৎসুক জনতা ভিড় জমায়। অনেককে টিকটক করতে দেখা গেছে আবার অনেককে সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।

গতকাল শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় অনেকে নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে পদ্মা সেতুতে উঠে পড়েন।

এর আগে বৃহস্পতিবার পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টায়, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না, গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না, সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

কিন্তু যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়ার পর অনেকেই এ নির্দেশনা মানছেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102