ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

স্বপ্নের পদ্মা সেতু শনিবার (২৫ জুন) উদ্বোধন করা হয়। এরপর রোববার থেকে যান চলাচল শুরু হয় পদ্মা সেতু দিয়ে। প্রথমদিনেই ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে পদ্মা সেতুর ওপর দিয়ে। আর এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) জানিয়েছে, এটি রোববার ভোর ৬টা থেকে সোমবার (২৭ জুন) ভোর ৬টা পর্যন্ত যানবাহন টোলের হিসাব।

এর আগে শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আগে তিনিই প্রথম টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য রোববার সকাল ৬টা থেকে সেতু উন্মুক্ত করে দেয়া হয়।

পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলাচল করেছে প্রথমদিন। তবে বাসেক সূত্রে জানা গেছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই ছিল মোটরসাইকেল।

বাসেকের তথ্যানুযায়ী, প্রথমদিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এ পথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। এ পথে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102