ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৫ বার পঠিত

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথমদিনই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। টনক নড়ে দু’জনের প্রাণহানির পর। বিশৃঙ্খলা রোধে অবশেষে তৎপর প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

তবে এরপর দেখা যায় নিষেধাজ্ঞার মধ্যে পিকআপে মোটরসাইকেল তুলে নিয়ে কৌশলে সেতু পার হচ্ছিলেন চালকরা। এবার তাই পদ্মা সেতুতে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়, কোনো মোটরসাইকেলই সেতু দিয়ে পার হতে পারবে না।

এর আগে গতকাল সোমবার (২৭ জুন) সকাল থেকে ৪০০ টাকা ভাড়ায় পিকআপে করে মোটরসাইকেল পাড় করে অনেকেই। পরে দুপুরে মাওয়া টোল প্লাজায় পিকআপে করে মোটরসাইকেল পারাপার আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102