ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পবিত্র আল-আকসা মসজিদের ইমাম আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসার গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী। শবে মেরাজের স্মরণে একটি ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা করায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক গণমাধ্যম। বুধবার (১০ মার্চ) ইমামকে আটকের পর বৃহস্পতিবার (১১ মার্চ) তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পরে শেখ সাবরি জানান,পবিত্র মেরাজের স্মরণে জেরুজালেমের বাব আর-রহমা এলাকায় ধর্মীয় একটি অনুষ্ঠান পরিকল্পনার দায়ে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়। তার বিরুদ্ধে ইসরায়েলি আদালতের সিদ্ধান্ত লংঘনের অভিযোগ আনা হয়েছে। আল-আকসা মসজিদ কমপ্লেক্সের বাব আর-রহমা ফটকটিও বন্ধ করে রেখেছে ইসরায়েল।

এর আগে বুধবার দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়। এর আগেও জুমার খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শায়খ ইকরিমা সাবেরিকে গ্রেফতার ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102