ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পবিত্র কুরআন অবমাননা: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫৬ বার পঠিত

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাগদাদে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। এর আগে বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। আগুন দেওয়া হয় দূতাবাস ভবনে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, সুইডেনের রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাকের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র কুরআন পোড়ানো, ইসলামের পবিত্রতা নষ্ট করা এবং ইরাকের পতাকায় আগুন দেওয়ার আয়োজনে অনুমতি দিয়েছে সুইডেন সরকার। এর প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলা হয়েছে।

গত বুধবার রাতে কয়েকশ বিক্ষোভকারী বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সুইডেনের রাজধানী স্টকহোমের নর্দার্ন রেলওয়ে স্কয়ার নামে এলাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস। সম্প্রতি দূতাবাসের সামনে রাসমুস পালুদান নামের এক ব্যক্তি কুরআন শরিফে আগুন দিয়েছেন। পালুদান

ডেনমার্কের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল হার্ডলাইনের নেতা। পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে এ বিক্ষোভে নেমেছিলেন ইরাকের শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102