ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পবিত্র রমজান মাসে আদালতের নতুন সময়সূচি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে। দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে, আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে, অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে, অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

সূত্র: বাসস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102