ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জেহাদ-সম্পাদক মুন্না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬৭ বার পঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় কৃষি অনুষদের সেমিনার কক্ষের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

নির্বাচনে সভাপতি পদে প্রফেসর জেহাদ পারভেজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া মুন্না, সহ সভাপতি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মো. নাজমুল হাসান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মামুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. আরিফুল আলম, দপ্তর সম্পাদক প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মো. মমিন উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. কাজী শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক ও কার্যনির্বাহী সদস্য পদে প্রফেসর ড. মো. আবু ইউসুফ, প্রফেসর মো. জামাল হোসেন, অপরাজিতা বাঁধন, প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রফেসর মো. মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জেহাদ-মুন্না পরিষদের পূর্ণ প্যানেল (৯ জন) বিজয়ী হয়েছে। এছাড়া বিএনপি-জামাতপন্থীদের মধ্য থেকে পাঁচজন ও বঙ্গবন্ধু পরিষদ মনোনীতদের মধ্যে ১ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ২৫০ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মাসুদুর রহমান।

এ সময় তিনি আরও বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া মুন্না বলেন, পূর্ণ প্যানেলে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102