ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকিয়া প্রেম, সন্তান রেখে ভাগিনার হাত ধরে মামি উধাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

৬ বছরের এক শিশু সন্তান রেখে পরকিয়া প্রেমিক ভাগিনার হাত ধরে ঘর ছেড়েছেন এক নারী। গত কাল (২৩ জুন) সকাল ১০ টার দিকে মেয়ের স্কুল ড্রেস ক্রয় করে দেওয়া প্রয়জন বলে বাড়ি বেড়িয়ে যায় তবে আর ফিরে আসেনি।বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী আবদুল্লাহ। মামী সেলিনা আকতার(২৫) ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একাব্বর আলীর মেয়ে।এবং প্রেমিক ভাগিনা সফিউল ইসলাম সফি (১৬) একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে।

আবদুল্লাহর দুলাভাই আনছার আলী বলেন, গত দু’বছর ধরে সেলিনা ও ভাগীনা শফির সম্পর্ক চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিস হয়েছে। সেলিনার স্বামী আবদুল্লাহ বলেন,আমার আদরের ৬ বছর বয়সী একটি সন্তানকে রেখে কিভাবে ভাগীনার হাত ধরে পালালো সেলিনা ভাবতেই পারিনা।সেলিনা বাড়ি থেকে যাওয়ার সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেও বলে অভিযোগ তার।

২০১৫ সালে সেলিনা আকতার এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় আবদুল্লাহর। গত দুই বছর ধরে আবদুল্লার চাচাতো বোন বুলবুলি বেগমের ছেলে শফিউল ইসলাম সফির সাথে সেলিনা আকতারের পরকিয়া প্রেম চলছিলো। সেই প্রেমের টানে গতকাল সুযোগ বুঝে পালিয়ে যায় তারা।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিনার স্বামী আবদুল্লাহ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#বিডি২৪লাইভ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102