ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়ার অভিযোগে অভিনেত্রীকে হেনস্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৭ বার পঠিত

বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে ভারতের ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রকৃতি মিশ্রকে হেনস্তা করলেন তারই সহ-অভিনেতার স্ত্রী!

ভুবনেশ্বরের রাস্তায় সহকর্মী বাবুশান মোহান্তির স্ত্রী তৃপ্তি শতপথি ক্ষেপে গিয়ে প্রকৃতিকে চুলের মুঠি ধরে মারধর করেছেন। সে সময়কার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, প্রকৃতিকে গাড়ির মধ্যে চুলের মুঠি ধরে আক্রমণ করছেন বাবুশানের স্ত্রী। ওই গাড়িতে ড্রাইভারের সিটে ছিলেন অভিনেতা বাবুশান নিজেই। অভিনেত্রীকে রীতিমতো ছটফট করতে দেখা যায়। কোনো রকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন। পথচারীর সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত ছিলেন।

এই ঘটনায় এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা। নিজের সঙ্গে ঘটা এই ভয়ঙ্কর ঘটনা এবং পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আমি এবং আমার সহ-অভিনেতা বাবুশান একসঙ্গে চেন্নাই যাচ্ছিলাম একটি অনুষ্ঠানের আমন্ত্রণে। আচমকাই বাবুশানের বউ কিছু গুণ্ডা নিয়ে হাজির হয়, এবং অভিনেতাকে প্রশ্নবাণে জর্জরিত করে, এরপর আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। ’

এই ঘটনায় নিজে ভেঙে না পড়ে প্রকৃতি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102