ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী হত্যা: স্বামীর ফাঁসির আদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

অবৈধ সম্পর্কে বাধা দেয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার রাজিবপুর উপজেলার চরসাজাই নয়াপাড়া গ্রামের মৃত আজিজল হকের ছেলে বকুল মিয়া তার আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে তার স্ত্রী শাহীনা বেগম বাধা দেন। এর জেরে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল মিয়া তার স্ত্রী শাহীনা বেগমকে গলা টিপে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু, ময়নাতদন্ত প্রতিবেদনে শাহীনার মৃত্যু শ্বাসরোধে হত্যা বলে প্রতীয়মান হওয়ায় শাহীনার বাবা শামছুল হক বাদী হয়ে বকুল মিয়া ও তার ভাবী নুরুন্নাহারকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ ১৩ বছর মামলার শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আদালত বকুল মিয়াকে দোষী সাবস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর আসামি ও বকুল মিয়ার বড় ভাইয়ের স্ত্রী নুরুন্নাহারকে বেকসুর খালাস দেন আদালত।

মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন ফখরুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102