ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়ায় মনোমালিন্য, যুবকের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরে পরকীয়া সম্পর্কে মনোমালিন্যের কারণে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে এক গৃহবধূ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

সাইফুল রৌহা ইউনিয়নের কলাপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে এবং পেশায় ট্রলিচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকআন্ধারিয়া এলাকার এক প্রবাসীর স্ত্রী ও পাশের গ্রামের সাইফুল দীর্ঘদিন ধরে পরকীয়ায় মেতেছিল। সেই সূত্রে সাইফুল ওই গৃহবধূর কাছ থেকে অর্থনৈতিক সুবিধাও নিত। সম্প্রতি সাইফুল প্রেমিকাকে এড়িয়ে চলছিল। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার রাতে অনেক অনুরোধ করে শেষ বারের মত প্রেমিক সাইফুলকে প্রেমিকার বাড়িতে ডেকে আনা হয়। কথাবার্তা বলে প্রেমিকের মান ভাঙ্গিয়ে সেই আগের মত দৈহিক মেলামেশায় লিপ্ত হয়।

একপর্যায়ে ধারালো চাকু দিয়ে সাইফুলের বিশেষ অঙ্গ (পুরুষাঙ্গ) কেটে দেয় ওই গৃহবধূ। চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে সাইফুলকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তবে সাইফুলের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে সাইফুলকে স্থানীয় বাজার থেকে ডেকে নিয়ে পাশের মাঠে নিয়ে কয়েকজন যুবক ওই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, ঘটনাটি শোনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মহিলা পলাতক আছে। অসুস্থ সাইফুল এই ঘটনার জন্য ওই মহিলাকে দায়ী করেছে। আজ সকাল পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে ওসি জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102