ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়ায় স্ত্রী, ‘বিশেষ অঙ্গ’ সেলাই করে দিলেন স্বামী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

বিয়েবহির্ভূত সম্পর্কে স্ত্রী জড়িয়ে পড়েছেন শুধুমাত্র এমন সন্দেহ থেকে স্ত্রীর ‘বিশেষ অঙ্গ’ অ্যালুমুনিয়ামের তার দিয়ে সেলাই করে দিলেন স্বামী। ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার মিলাক এলাকায় এ ঘটনা ঘটেছে। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বছর দু’য়েক আগে ওই তরুণীর বিয়ে হয়েছিল পেশায় ট্রাক ড্রাইভার ওই যুবকের সঙ্গে। একটি সন্তান হলেও জন্মের সময়ই সে মারা যায়। স্ত্রী অন্য কারও সঙ্গে বিয়েবহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত বলে বেশ কিছুদিন ধরেই সন্দেহ করতে শুরু করেন ওই যুবক।
এর জের ধরেই তাকে মারধরও করতেন বলে অভিযোগ স্ত্রীর। এরপর ওই যুবক তার স্ত্রীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষা নিতে চান। বাধ্য হয়ে স্ত্রীও রাজি হয়ে যান। তার পরেই হাত-পা বেঁধে তাঁর বিশেষ অঙ্গ সেলাই করে পালিয়ে যান বলে অভিযোগ।

পরে স্ত্রী পাশের গ্রামে বাবার বাড়ি খবর পাঠান। তার মা গিয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। রামপুর জেলা হাসপাতালে বছর চব্বিশের ওই নারীর ‘মেডিক্যাল টেস্ট’ করিয়েছে পুলিশ। চিকিৎসকরাও সেলাই করার কথা নিশ্চিত করেছেন।

পুলিশের কাছে ওই নারী বলেছেন, ‘মাঝে মধ্যেই কোনও কারণ ছাড়াই স্বামী আমাকে মারধর করতেন। সন্দেহ করতেন, অন্য কারও সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে বলেন তিনি। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি, এই রকম ভয়ঙ্কর কাজ তিনি করতে পারেন।’
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102