ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়া ঠেকাতে স্বামীর সঙ্গে প্রেমিকার বিয়ে দিলেন স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত

বরগুনার তালতলী সদরে মো. হাসান নামে এক ব্যক্তিকে প্রেমিকা ফাতিমা আক্তারের (২৮) সঙ্গে হাতেনাতে ধরার পর তাদের বিয়ে দিয়েছেন প্রথম স্ত্রী অজুফা বেগম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তালতলী থানার সামনে একটি চায়ের দোকানে প্রেমিকা ফাতিমার সঙ্গে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে হয় হাসানের। একই সঙ্গে প্রথম স্ত্রী অজুফা বেগমের সঙ্গেও নতুন করে আড়াই লাখ টাকার কাবিন করা হয়।

তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মো. হাসান। অজুফা বেগমের বিয়ে হলেও পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন হাসান। এ নিয়ে পরিবারিক কলহ চলছিল। এরই মধ্যে সোমবার সকালে প্রেমিকা ফাতিমার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাসানের প্রথম স্ত্রী অজুফা বেগম বলেন, স্বামীর পরকীয়া ঠেকাতে নিরুপায় হয়ে এই বিয়েতে রাজি হয়েছি।

মো. হাসান বলেন, ষড়যন্ত্র করে আমাকে ডেকেছে ফাতিমা। দেখা করতে গেলে লোকজন জড়ো হয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে আমাকে। পরে উভয় পরিবারের সম্মতিতে অজুফা বেগমকে ২ লাখ ৫০ হাজার টাকা কাবিনে এবং ফাতেমাকে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করি।

তালতলী থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন হাসান ও তার প্রেমিকাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে উভয় পরিবারের লোকজনের কাছে তাদের জিম্মা দেওয়া হয়। হাসানের প্রথম স্ত্রী অজুফা বেগমের সঙ্গে নতুন করে আড়াই লাখ টাকার কাবিন হয় এবং প্রেমিকা ফাতিমা আক্তারের সঙ্গে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102