ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

নওগাঁয় পরকীয়া সন্দেহে তোফাজ্জল হোসেন (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সদর উপজেলার দুবল হাটি ইউনিয়নের হারিড়াগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল ওই গ্রামের মোজাম্মেলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তোফাজ্জল। এসময় পাশের বাড়ির দিলদারসহ বেশ কয়েকজন তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যান। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তারাই আবার পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তোফাজ্জলের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে পাঠানোর কথা বলে চলে যায়। এরপর তারা তোফাজ্জলকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। রাত ১২টার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, পাশের বাড়ির দিলদারের স্ত্রীর সঙ্গে অনেক আগে তোফাজ্জলের অনৈতিক সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন দিলদার। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102