ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরপর দুটি ঘটনায় সিলেটের মোটরসাইকেল রাইডারদের মধ্যে আতঙ্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সিলেটের কয়েকশ’ মোটরসাইকেল রাইডারদের মধ্যে বিরাজ করছে ‘আতঙ্ক’। পরপর দুটি ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। ভাড়ায় নিয়ে নির্জন স্থানে গিয়ে ছিনিয়ে নিচ্ছে মোটরসাইকেল। খুন করে ফেলছে রাইডারদের। ফলে রাতের বেলা অনেক মোটরসাইকেল চালক রাইডে বাইক চালানো বন্ধ করে দিয়েছেন। তবে- পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি ওই ছিনতাইকারী চক্র। সিলেটের মোগলাবাজার থানা পুলিশ একটি ঘটনার পেছনে অনুসন্ধানে নেমে ওই ছিনতাই সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এরপরই দুটি ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।

মোটরসাইকেল রাইডারদের টার্গেট করেই তারা চারজনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলো। এরমধ্যে একজন খুন হয়েছে, অপরজনের জীবন এখনো শঙ্কামুক্ত নয়। পুলিশ জানায়- ৪ জনের ওই চক্রটি ছিল ভয়ঙ্কর। তারা সিলেট থেকে সাইকেলসহ রাইডারদের নিয়ে যেতো মোগলাবাজারের গফুরের বাঁধ এলাকায়। সেখানে নিয়ে হাতুড়ি নিয়ে হামলে পড়ে রাইডারদের ওপর। গ্রেপ্তার হওয়া চারজনই ইতিমধ্যে তাদের অপরাধের কথা স্বীকার করেছে। সিলেটে উবার ও পাঠাওয়ের মাধ্যমে তরুণদের একাংশ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তারা নিজেদের মোটরসাইকেল নিয়ে শহর এবং আশপাশ এলাকায় ভাড়ায় ট্রিপ দিয়ে থাকেন। বিশেষ করে করোনাকালে যখন যানবাহন বন্ধ তখন তারাই হয়ে উঠেছেন নগরের মানুষের অন্যতম ভরসা।

কিন্তু এই রাইডারদের টার্গেট করে গড়ে উঠেছিলো একটি ছিনতাই সিন্ডিকেট। তারা শহর থেকে রাইডারদের ভাড়ায় নিয়ে যেতো শহরতলীর নির্জন স্থানে। সেখানে খুন করে নিয়ে যায় মোটরসাইকেল। নিখোঁজ হওয়ার তিনদিন পর প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার হাজীগঞ্জ মুহাম্মদপুর এলাকার একটি ডোবা থেকে ঈদের আগের দিন উবার চালক রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের পর স্বজনরা ঘটনাটি জানালে পুলিশ সৌরভের মোবাইল ট্র্যাকিং করে দেখতে পারে মুহাম্মদপুর এলাকায় তার মোবাইলের নেটওয়ার্কের অবস্থান। পরে মোগলাবাজারের হাজীগঞ্জ এলাকার মোহাম্মদপুরের একটি ডোবা থেকে সৌরভের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এর আগে গত ৯ই এপ্রিল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গফুরের বাঁধ এলাকার যাত্রী ছাউনির ভেতরে মোটরসাইকেল রাইডার রাজুকে মৃত ভেবে ফেলে গিয়েছিল ছিনতাইকারীরা। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। এক মাস চিকিৎসার পর রাজু বাসায় ফিরলেও মস্তিষ্কে আঘাতের ফলে তিনি এখনো ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। রাজুর স্বজনরা জানিয়েছেন- গত ৮ই এপ্রিল মোটরবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকাল পৌনে ৮টার দিকে মোগলাবাজার থানার গফুরগাঁও এলাকার একটি যাত্রী ছাউনি থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। একই এলাকায় পরপর দুটি ঘটনায় টনক নড়ে মোগলাবাজার থানা পুলিশের। নানা প্রযুক্তি ও সোর্স মারফত গত শনিবার সন্ধ্যায় নগরের কদমতলী এলাকা থেকে ওই চক্রের সদস্য মজিবুর রহমকে আটক করে। সে এক হোটেলের কর্মচারী। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

ঘটে যাওয়া দুটি ঘটনা সম্পর্কে পুলিশকে তথ্য দেয়। তার দেয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে এনাম আহমদকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ একেক করে জুয়েলুর রহমান ও শামসুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়- ছিনতাই চক্রের সদস্য এনাম আহমদ নগরীর হুমায়ুন রশিদ চত্বর হতে মোটর বাইকার গোলাম কিবরিয়া রাজুকে মোটরসাইকেল ভাড়ায় নিয়ে মোগলাবাজারের মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় নিয়ে যায়। সেখানে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রী ছাউনির সামনে মোটরসাইকেল থামিয়ে তাকে যাত্রী ছাউনির পেছনে নিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মারা গেছে ভেবে ডোবায় ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে যায়।

একইভাবে গত ১১ই মে হুমায়ুন রশিদ চত্বর থেকে মোটর বাইকার রেদোয়ান রশিদ চৌধুরীকেও ওই যাত্রী ছাউনির সামনে নিয়ে মোটরসাইকেল থামিয়ে ছাউনির পেছনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে লাশ কচুরিপনাযুক্ত কাদা পানির ডোবায় ফেলে বাইক নিয়ে চলে যায়। তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থল মোগলাবাজারের মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রী ছাউনির পেছন হতে সৌরভ হত্যায় এবং গোলাম কিবরিয়া রাজুকে হত্যার চেষ্টায় ব্যবহৃত একটি হাতুড়ি ও ২টি পাথরের টুকরা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা মানবজমিনকে জানিয়েছে- দুটি ঘটনায় মুজিবুর ও জুয়েলুর সিলেটের আদালতে জবানবন্দি দিয়েছে। ওদের সিন্ডিকেটে আরো কেউ জড়িত আছে কিনা সেটি খোঁজা হচ্ছে।

এদিকে- পরপর দুটি ঘটনায় সিলেটের মোটরসাইকেল রাইডারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল সিলেটের কদমতলী ও হুমায়ূন রশীদ চত্বর এলাকায় থাকা কয়েকজন মোটরসাইকেল রাইডার জানিয়েছেন- তারা এখন ভয়ে আর রাতের বেলা গাড়ি নিয়ে বের হন না। সন্ধ্যার আগেই তারা বাড়ি ফিরে যান। রাইডার খুনের ঘটনার পর তাদের মধ্যে আতঙ্ক নেমে এসেছে।

©mzamin

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102