ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরবর্তী ২৪ ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮ বার পঠিত

ইউক্রেন জুড়ে চলছে রুশ সেনা অভিযান। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ আগ্রাসনের সময় জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেছেন।

বরিস জনসন জানান, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা পাঠানো নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা করা হবে। এছাড়াও দুই নেতা নিবিড় যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া এ সংঘাত কয়েক বছর ধরে চলতে পারে। এমনকি এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ডেকে আনতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102