ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পরমাণু আলোচনা’ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ইরানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

ভিয়েনা বৈঠকে পাশ্চাত্যের দেশগুলো যদি সময়ক্ষেপণ করে বা অন্য কোনো বিষয়কে এই আলোচনার অন্তর্ভুক্ত করতে চায় তাহলে সংলাপ থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে ইরান।

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, রোববার (২৫ এপ্রিল) তেহরানে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এ সতর্কবাণী উচ্চারণ করেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলতি মাসের গোড়ার দিকে পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা শুরু হয়েছে তাতে ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন আরাকচি।

এ সময় তিনি বলেন, “এই মুহূর্তে সংলাপের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। তবে আমরা আলোচনাকে দীর্ঘায়িত করার সুযোগ দেব না।” আরাকচি আরো বলেন, ইরানের অবস্থান স্পষ্ট। সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার করতে হবে, ইরান তা পরীক্ষা করে দেখবে এবং এরপরই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী সম্প্রতি এক ভাষণে পাশ্চাত্যের সঙ্গে আলোচনাকে দীর্ঘায়িত না করার জন্য ইরানি আলোচক দলের প্রতি নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102