ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুতি ঘোষণা করলেন বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আবার আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রায় তিন বছর পর বাইডেন এ ঘোষণা দিলেন।

শুক্রবার বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ওয়াশিংটন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এক বক্তৃতায় বাইডেন তার প্রশাসনের এ প্রস্তুতির কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সংক্রান্ত পাঁচ যোগ এক গ্রুপের সঙ্গে আবার আলোচনায় বসতে তার প্রশাসন প্রস্তুত রয়েছে।

জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল বলে এসব দেশকে পাঁচ যোগ এক গ্রুপ বলে অভিহিত করা হয়।
পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ সংক্রান্ত আলোচনায় যোগ দেওয়ার প্রস্তুতি ঘোষণা করলেও এ ব্যাপারে বিস্তারিত কোনও দিক-নির্দেশনা বা রোড-ম্যাপ তুলে ধরতে ব্যর্থ হন জো বাইডেন।

২০১৮ সালের মে মাসে ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেওয়ার পর থেকে এই আন্তর্জাতিক চুক্তির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কারণ, ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ছাড়াই এটি বাস্তবায়ন করবে বলে বারবার তেহরানকে প্রতিশ্রুতি দিলেও তারা বাস্তবে তা করতে ব্যর্থ হয়। ইরানও এক বছর পর্যন্ত ধৈর্য ধরে ২০১৯ সাল থেকে পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে।

সম্প্রতি বাইডেন তার নির্বাচনি প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ইরানকে আগে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার আহ্বান জানান। এদিকে তেহরানও সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা তেহরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত তার পক্ষে এই সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসা সম্ভব নয়। প্রেসিডেন্ট রুহানি অবশ্য একথাও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দ্রুততম সময়ের মধ্যে তার দেশ পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102