ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে এসে পৌছালেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৬ বার পঠিত

আশিক ইসলাম, নিজস্ব প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসে পৌছালেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। তাকে বিমাবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা সফর তার। পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হবার কথা।

এছাড়াও প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ। এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া তিনি ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রসঙ্গত, সবশেষ ২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102