ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিচয় মিলল মালয়েশিয়ায় নর্দমার সেই বাংলাদেশি যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

মালয়েশিয়ায় নর্দমায় পাওয়া সেই বাংলাদেশি যুবকের গলিত লাশের পরিচয় মিলেছে। তিনি শরীয়তপুর সদরের বিনোদপুর ইউনিয়নের আবদুল গনি কাজীর ছেলে রাজীব কাজী (২৯)। নিহত রাজীবের এক আত্মীয় সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মালয়েশিয়ার পিনেং রাজ্যের তামান পেরিনডাস্ট্রিয়ান রিঙ্গান জুরুর একটি কারখানার কাছে নর্দমা থেকে তার মরদেহ শনাক্ত করেন কারখানার ম্যানেজার। ঘটনার পর নিহতের ভাগনে শাকিলকে সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাজীবকে খুন করে গত ১৫ জানুয়ারি পাশের একটি নর্দামায় পুঁতে রাখার কথা স্বীকার করে শাকিল।

আরো পড়ুন: কৃষকদের নতুন অবরোধে দিল্লিতে উত্তেজনা, নজিরবিহীন নিরাপত্তা

স্থানীয় পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ সচেষ্ট থাকবে। হত্যাকারীর পরিচয় পাওয়ায় রহস্যে উন্মোচিত হবে মনে করেন তিনি।

প্রসঙ্গত পুলিশ ঘটনাস্থলে এসে নর্দমা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সেবেরাং জায়া হাসপাতালে পাঠান এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102