টাঙ্গাইলের কালিহাতীতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে ওই উপজেলার পারখী ইউনিয়নের পূর্ববাসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান। তিনি জানান, পূর্বাসিন্দা গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় কালিহাতী খাদ্য গুদামের কর্মকর্তা এনায়েত করিম উপস্থিত ছিলেন।