ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিমনির বাসার নিচে মাস্ক বিক্রি করে ভাইরাল এমদাদুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

পরীমনির ফেসবুক লাইভের পর লকডাউন ভেঙে বনানীর আশপাশের অনেকেই পরীমনির বাসার নিচে জড়ো হন। যদিও পরীমনিকে রক্ষার উদ্দেশ্যে নয়; মানুষ জড়ো হয়েছিলেন কৌতূহলবশত। এরপর পরীমনির বাসায় র‍্যাবের অভিযানের খবর গণমাধ্যমে প্রকাশের পর উৎসুক জনতার ভিড় আরো বাড়ে।

আর সেই সুযোগে ভিড়ের মধ্যেই ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান খুলে বসেন হকাররা। বেশ কয়েকজনকে ঝালমুড়ি, চানাচুর ও ডাব বিক্রি করতে দেখা যায়। এ সময় অনেক মাস্ক নিয়ে এসেছিলেন বরগুনার মো. এমদাদুল হক। পরীমনির বাসার নিচে ৩০ মিনিটে বিক্রি হয়ে যায় এমদাদুলের সব মাস্ক।

পরীমনির দুঃসময়ে এমদাদুল খুশি। একেই বলে— কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পরীমনির বাসার নিচে মোক্ষম সময়ে এসে মাস্ক বিক্রি করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমদাদ। তাকে নিয়ে রসিকতায় মেতেছেন নেটিজেনরা। অনেকে আবার এমন বুদ্ধির জন্য বাহবা দিচ্ছেন। কেউ বা বলছেন, করোনায় অসচেতন উৎসুক জনতার মধ্যে সংক্রমণ ঠেকাতে এমদাদুলের মাস্ক বিক্রি প্রশংসনীয়। কেউ বলছেন, একেই বলে পারফেক্ট বিজনেস স্ট্র্যাটিজি। কেউ কেউ এমদাদুলের ছবি পোস্ট করে লিখেছেন— দেখুন রথ দেখা আর কলা বেচা।

কেউ লিখেছেন, আল্লাহ কিসের মাধ্যমে কার রিজিকের ব্যবস্থা করে দেন, সেটি একমাত্র আল্লাহই জানেন। মাস্ক বিক্রি করে ভাইরাল এমদাদুল হকের সাক্ষাৎকারো নিয়েছে কিছু গণমাধ্যম। ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেইজে হয়েছে তাকে নিয়ে জম্পেশ আলোচনা।

ঘটনার বর্ণনা দিয়ে মো. এমদাদুল হক জানিয়েছেন, এই করোনায় পেট চালাতে মাস্ক বিক্রি করেই চলছেন বরগুনার মো. এমদাদুল হক। প্রতিদিন ২০০ মাস্ক বিক্রি করলে সংসারের খরচ চলে। কিন্তু গত কয়েক দিনের কঠোর লকডাউনে টার্গেট পূরণ হচ্ছিল না তার। এতে হতাশ হয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

মাস্ক বিক্রেতা এমদাদুল হক বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি ক্যান্টিনের টিভিতে চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটকের খবর পাই। টেলিভিশনে দেখি নায়িকার বাসার সামনেই হাজার হাজার মানুষের ভিড়। করোনা পরিস্থিতিতে এত ভিড় যে বনানী সোসাইটি থেকে মাস্ক পরার জন্য মাইকিং করা হচ্ছিল। এটি শুনেই আমি মাস্কের ব্যাগ হাতে নিয়ে দৌড়িয়ে চলে যাই পরীমনির বাসার সামনে। ৩০ মিনিটেই সব মাস্ক বিক্রি হয়ে যায় আমার। কিন্তু তখনো আরো অনেকে মাস্ক চাইছিল আমার কাছে। তখন স্ত্রীকে ফোন করে বাসা থেকে আরো মাস্ক আনি। সেগুলোও বিক্রি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই।

ঠিক কতগুলো মাস্ক বুধবার বিকেলে বিক্রি করেছেন, তার হিসাব না দিতে পারলেও এতগুলো মাস্ক এর আগে কখনো এক দিনে বিক্রি করতে পারেননি বলে জানান এমদাদুল। এককথায় পরীমনির আটকে এমদাদুলের মাস্ক বিক্রির ব্যবসা ছিল রমরমা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102