ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিশ্রম করে পেয়েছেন ‘চেয়ার’, তাই ডাকতে হবে ‘স্যার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি; মাদারীপুর জেলার শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশকে ‘ভাই’ বলে সম্বোধন করায় আপত্তি তুলেছেন তিনি। অনেক পরিশ্রম করে তাকে ‘এই চেয়ারে’ বসতে হয়েছে। তাই ‘ভাই’ না ডেকে তাকে ‘স্যার’ ডাকতে হবে বলে জানান তিনি। আর তাকে ‘ভাই’ বলে সম্বোধন করার মধ্যে তিনি অভদ্রতা খুঁজে পেয়েছেন।

রোববার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে কৃষিবিষয়ক তথ্য জানতে গেলে স্থানীয় এক সাংবাদিক তাকে ‘ভাই’ বলে সম্বোধন করে এ বিব্রতকর অবস্থার মুখোমুখি হন। কৃষি সম্প্রসারণ ওই কর্মকর্তা নিজেকে ‘স্যার’ ডেকে কথা বলতে বলেন।

তথ্য সংগ্রহ করতে যাওয়া ওই সাংবাদিক জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরে বোরো ধান চাষ সম্পর্কে তথ্য আনতে তিনি অফিসে যান। কর্মকর্তার কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করে নিজের ভিজিটিং কার্ড দিয়ে ওই কর্মকর্তার কুশল জানতে চান। এ সময় তাকে ভাই বলে ডাকলে ক্ষেপে যান তিনি।

ওই সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ বলেন, আপনাদের ‘ভাই’ বলে ডাকার রেওয়াজ আর গেল না। জানেন, আমাদের এই চেয়ারে বসতে অনেক কষ্ট করতে হয়েছে।

এরপর ওই সাংবাদিকের সঙ্গে কোনো কথা না বলে তাকে বসিয়ে রাখেন। ৭-৮ মিনিট পর ‘কি তথ্য লাগবে’ জানিয়ে অফিস সহকারীর সঙ্গে দেখা করতে বলেন তিনি।

বিব্রতকর পরিস্থিতির শিকার সাংবাদিক বলেন, আমি তো কোনো ব্যক্তিগত কাজে যাইনি। সংবাদ সংগ্রহে তথ্যের জন্য গিয়েছি। তাকে ভাই ডাকায় তথ্য দেয়ার পরিবর্তে তিনি ক্ষোভ ঝাড়লেন আমার ওপর।

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশের কাছে এ বিষয় ফোনে জানতে চাইলে তিনি বলেন, স্যার বলা একটি ভদ্রতা। ভদ্রতা না করলে তাকে কী বলে বলেন? তাছাড়া তার কাজ তো করে দিয়েছি। এটা নিয়ে আবার কী হলো?
‘ভাই’বলা কী ভদ্রতা নয়? জানতে চাইলে তিনি ফোন রেখে দেন।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, তার এটা বলার কথা না। যাই হোক, কিছু মনে করবেন না; আমি তাকে বলে দেব। ভবিষ্যতে যেন এ ধরনের কাজ না করে। আমি বিষয়টি দেখছি। অল্প বয়স হলে যা হয় আর কী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102