ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীক্ষার প্রশ্ন ফাঁস করায় ২১ শিক্ষককে অব্যাহতি, আটক ১

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে আল আমিন খান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) বেলা ১০টার দিকে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পরপরই পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের এই ঘটনা ঘটে।

প্রশ্ন ফাঁসের বিষয়টি হাতে নাতে ধরেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতান। এ ঘটনায় আল আমিনসহ জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আল-আমিন মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের মো. মাসুম খানের ছেলে।

জড়িত সন্দেহে অন্য ব্যক্তিরা হলেন- পঞ্চকরণ দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী এবং খারুইখালি দাখিল মাদরাসার শিক্ষক এমদাদ হোসেন।

ইউএনও এসএম তারেক সুলতান বলেন, এটি একটি চক্র। এই চক্রের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। আমরা যুবক আল-আমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি। তিনি শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিলেন। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে আল আমিন ও দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102