ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীক্ষার ভয়ে কলেজছাত্রীর আত্মহত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

রংপুর নগরীর লালবাগ কেডিসি রোডের একটি ছাত্রীনিবাস থেকে সোনালী রানী নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে ওই এলাকার মিতা কুঞ্জ ছাত্রীনিবাসের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

সোনালী জয়পুরহাটের কালাই থানার বলিঘাম মাত্রাই গ্রামের সুভাষ চন্দ্রের মেয়ে এবং কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিভাগে চলমান ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন সোনালী। পরীক্ষা ভালো না হওয়ার হতাশা থেকে সোনালী আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা। সোনালী চার ভাইবোনের মধ্যে সবার ছোট।

সোনালীর বাবা জানান, অনার্স শেষ বর্ষের পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল সে। রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে চিন্তা না করার জন্য বলেছেন। কিন্তু সোমবার সকালে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাতে মেয়েটি রুমে একা ছিল। সকালে নাশতা দেওয়ার জন্য মেসের বুয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় দড়ি বাঁধা এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102