ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীক্ষা দিতে চাপ দেওয়ায় স্কুলছাত্রীর বিষপান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে বিষপানে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী (১৪)। পরীক্ষা দিতে পরিবার থেকে চাপ দেওয়ায় ওই কিশোরী আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

সোমবার (৬ জুন) সকালে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের রৌয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম শর্মি সরকার। সে খালিয়াজুরী উপজেলার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হরিসুন্দর সরকার।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

শর্মির বাবা হরিসুন্দর সরকারের বরাত দিয়ে ওসি জানান, শর্মি নিয়মিতভাবে চলতি অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছিল। সোমবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু কোনো কারণে সে পরীক্ষা দিতে চাচ্ছিল না। পরীক্ষা দিতে তাকে পরিবার থেকে চাপ প্রয়োগ করা হয়। সকাল ৯টার দিকে সে নিজ ঘরে ইঁদুর নিধনের বিষপান করে।

বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

ওসি মজিবুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102