ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমণিকে গ্রেফতারের গুঞ্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৪ বার পঠিত

আলোচিত চিত্রনায়িকা পরীমণির বাসায় চলছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান। অভিযান শুরুর ৩০ মিনিট পর তার বাসায় একে একে তিন থেকে চারজন র‍্যাবের নারী সদস্য প্রবেশ করেন।

এরপর, পরীমণিকে গ্রেফতার করা হতে পারে এমন গুঞ্জন ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও গ্রেফতারের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি র‍্যাবের পক্ষ থেকে।

বুধবার (৪ আগস্ট) বিকেলের দিকে পরিমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অভিযান শুরু হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

পরীমণির বাসার মূল গেটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা র‍্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর সাংবাদিকদের বলেন, র‍্যাব সদর দফতরের একটি টিম মূলত অভিযান পরিচালনা করছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছি।

তিনি বলেন, আমরা মূলত অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। তবে কী কারণে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হবে কি না এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না।

এর আগে, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

অভিযান চলাকালে বিকেল সাড়ে চারটার দিকে পরীমণি তার বাসার বারান্দায় এসে নিচে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে ওঠার জন্য ডাকতে থাকেন। এ সময় তিনি ভবনের পাঁচতলার বারান্দায় এসে সাংবাদিকদের বলেন, ভাই আপনারা উপরে কেন আসছেন না, আপনারা উপরে আসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102