ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমণির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয়েছে: হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত
পরীমণির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয়েছে হাইকোর্ট

মাদকসহ আটক করে পরীমণির মিডিয়া ট্রায়াল করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একজন নারীকে পেয়ে ভিক্টিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন। পরে আদালত মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পরীমণির আবেদনের ওপর কাল আদেশের দিন ধার্য করেন।

গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরীমণি।

ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারা অনুযায়ী আবেদনটি করা হয়।

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।

গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত পরীমণিসহ তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102