ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পরীমণি এত রাতে না গেলেও পারতেন’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

সিনেমার সাইনিংয়ের জন্য চিত্রনায়িকা পরীমণি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

মঙ্গলবার, দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি।

মিশা সওদাগর বলেন, যে ক্লাবে সে গিয়েছিল তার ফুটেজ থাকার কথা। এতো বড় একটা ক্লাব সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে পরীরও কথা শুনতে হবে। আমি নিরপেক্ষভাবে বলতে চাই পরী যে লেভেলের নায়িকা ছবির কথা নিয়ে কোন মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে।সাইনিংয়ের জন্য হলে পরীর বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরীর তাদের কাছে যাওয়া উচিত হয়নি।

উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। চারদিন পর রবিবার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন এবং তার প্রাণের সংশয় রয়েছে বলে উল্লেখ করেন। অভিযোগে তিনি নাসির ইউ মাহমুদ ও অমি নামে দুই ব্যবসায়ীর নাম বলেন।

এরপর সোমবার বেলা ১১টার দিকে সাভার মডেল থানায় এই দুজনসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন পরীমনি। দুপুর নাগাদ নাসির ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নায়িকা পরীমনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102