ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমনিকে সাবধান হতে বললেন হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

চিত্রনায়িকা পরীমনির প্রথম বিয়ের ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের বৈধতা জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আগামী সাত কর্মদিবসে নোটিশের উত্তর না এলে পরীমনি ও তার স্বামী শরীফুল রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।
এই নোটিশের বিষয়ে লাইভে এসে হিরো আমল বলেন, দশ বছর আগে যদি পরীমনির বিয়ে হয়ে থাকে, এতোদিন পর কেন আপনি উকিল নোটিশ পাঠাবেন? এর আগে যখন বিয়ে করেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন নিশ্চই ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছেন, না হলে মোটা অংকের টাকা চান!

এ বিষয়ে হিরো আলম আরও বলেন, আপনারা তো সবাই জানেন উনি (পরীমনি) সন্তানসম্ভবা, মা হতে চলছে। এই দুঃসময়ের কেন ভাই আপনি হট্টগোল পাকালেন? এর আগেও তো আমার আপু দুই তিনটি বিয়ে করছে, তখনতো উকিল নোটিশ দিলেন না?

পরীমনিকে সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত দিয়ে হিরো আলম বলেন, বিয়ে করবেন সমস্যা নাই, পথ ক্লিয়ার করে বিয়ে করেন। যাতে কেউ কথা না বলতে পারে। জানেন তো- আমরা ভাইরাল পারসন, কিছু করলে বাতাসের আগে ছড়ায়। এতে আমাদের সম্মানের ক্ষতি হয়। তাই বিয়ে করার আগে পথ ক্লিয়ার করে বিয়ে করতেন।

তামিমা আর নাসিরের উদাহারণ টেনে কুমিল্লা বারের ওই আইনজীবীর উদ্দেশে হিরো আলম বলেন, তামিমার আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার মামলা করেছে। ওই ঘটনায় তোলপাড় হয়ে গেছে। এ রকম কোন ইস্যু বানিয়ে আপনি কি ভাইরাল হতে চান? নাকি টাকা চান? দেশে কী পরিস্থিতি শুরু হয়ে গেল বুঝলাম না, ডিভোর্স না দিয়ে বিয়ে করছে। যাই হোক, আপনারা কেউ আর এমন ভুল করবেন না।

একই লাইভে নিজের কাজ প্রসঙ্গেও হিরো আলম জানান, সামনে তার তিনটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো- বউ জামাইয়ের লড়াই, নষ্টের কষ্ট এবং টোকাই। এছাড়াও মার্চ মাস থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। কলকাতাতেও সিনেমা নির্মাণ করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102