ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমনির বাসায় অভিযান দেখে পালানোর চেষ্টা করেন রাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজধানীর বনানীর ১৯ নম্বরের সড়কে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির বাসা। তার পাশেই ১২ নম্বর সড়কের বাসাতেই থাকেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। বুধবার বিকালে পরীমনির বাড়িতে যখন র‌্যাবে অভিযান চলছিল, খবর পেয়ে রাজ তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বাড়ির সামনে র‌্যাব সদস্যদের উপস্থিতি থাকায় রাজ পালাতে পারেননি।

অভিযানে থাকা র‌্যাবের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, পরীমনির বাসায় অভিযান দেখে পালানোর চেষ্টা করেছিলেন প্রযোজক রাজ। তবে র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখে তিনি পালানোর সুযোগ পাননি। পরীমনির বাসায় অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ। প্রায় চার ঘন্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাব

সদরদপ্তরে নেওয়া হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে বনানীর লেক ভিউ এর ১২ নম্বর সড়কের ছয়তলা ভবনে রাজের বাড়িতে শুরু হয় অভিযান।

জানা গেছে, রাজের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা ছিল। প্রায় পরীমনির বাসায় তারা মদের আড্ডা জমাতেন। রাজ প্রযোজিত চলচ্চিত্রতেও পরী অভিনয় করেছেন। তিনি রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার।

এর আগে রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মুনিয়া নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের পর আলোচনায় আসেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। তার সঙ্গে মুনিয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে, মুনিয়ার পাশে বসে রাজ তাকে চুমু দিচ্ছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা তখন জানিয়েছিল, মুনিয়ার সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে শিডিউল ফাঁসানোর কারণে নাটকটি শেষ পর্যন্ত শেষ হয়নি।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102