ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমনির মদের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল: র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিপুল মদসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার অভিনেত্রী পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। গতকাল তার বাসায় অভিযানের সময় মদের লাইসেন্সের একটি কপি পায় এলিট ফোর্সটি। তবে তা আইনসিদ্ধ নয় এবং কপিটি মেয়াদোত্তীর্ণ ছিল।

বৃহস্পতিবার র‌্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার আল মঈন।

গতকালের অভিযানে পরীমনির বাসা থেকে আইচ জব্দ করা হয়। পরে পরীমনি ও তার সহযোগীকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনসিদ্ধ পদ্ধতিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়, যা একটি লাইসেন্সে কাভার করে না। পাশাপাশি তার বাসায় লাইসেন্সের একটি কপি পেয়েছি। তবে তা আইনসিদ্ধ নয় এবং মেয়াদোত্তীর্ণ ছিল।’

র‌্যাব মুখপাত্র আরও বলেন, ‘পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। ভয়ঙ্কর মাদক এলএসডি এবং আইসও সেবন করতেন তিনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন।’

এদিকে পরীমনি ও তার সহযোগীকে বিকালে র‌্যাব সদরদপ্তর থেকে বনানী থানায় নেওয়া হয়। সেখানে মাদক আইনে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102