ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমনির স্বামী রাজকে মৃত দেখাচ্ছে ফেসবুক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

আলোচিত চিত্রনায়িকা পরীমনির স্বামী অভিনেতা শরীফুল রাজকে এবার মৃত দেখাচ্ছে ফেসবুক। রাজের ফেসবুক অ্যাকাউন্টে ‘রিমেম্বারিং’ ট্যাগ দেখা যাচ্ছে।

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্ট ও পেজে এই ট্যাগ জুড়ে দেয়।
মূলত ‘রিমেম্বারিং’ ট্যাগটি দেওয়া হয় যাতে ওই ব্যক্তির মৃত্যুর খবরটি তার অনুসারীরা জানতে পারেন। তবে বাস্তবে রাজের কিছুই হয়নি, তিনি সুস্থ-স্বাভাবিক রয়েছেন। এই অভিনেতা জানান, কেউ হয়তো রিপোর্ট করে এই কাজটি করেছেন।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই গোপন বিয়ে ও পরীমনি মা হতে যাওয়ার খবর জানান তারা। এরপর ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ১০১ টাকা কাবিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি।

গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গুণিন’-এর শুটিংয়েই রাজ-পরীমনির প্রেম ও বিয়ের ঘটনা ঘটে। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। শিগগিরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

‘গুণিন’-এ রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীমনিকে, আর রমিজ হয়েছেন রাজ। সিনেমাটির নাম চরিত্রে আছেন আজাদ আবুল কালাম। এছাড়াও আরো অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102