ফেসবুক জানাচ্ছে, পরীমনির স্বামী রাজ আর বেঁচে নেই! ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘রিমেম্বারিং’ নোটিশ!
সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রাজ বলেন, বিভ্রান্ত হবেন না। আমি বেঁচে আছি এবং ভালো আছি। কেউ বিষয়টি জানিয়ে রিপোর্ট করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
একই সমস্যায় আছেন চিত্রনায়ক জায়েদ খানও। বারবার তার আইডিকে ‘মৃত’ ঘোষণা করছে ফেসবুক। সবশেষ ২১ ফেব্রুয়ারিও তার আইডিটিকে রিমেম্বারিং করে দেওয়া হয়। যার মানে হচ্ছে, জায়েদ খান আর বেঁচে নেই। তাই তার আইডিটিকে স্মরণীয় করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।