ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীর নতুন স্বামী কে এই রাজ?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

গোপনে বিয়ে করলেও মা হওয়ার খবরটি প্রকাশ্যে এনেছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে ‘মা হওয়ার’ বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন বলে জানান পরীমণি। তবে ইচ্ছে করেই প্রকাশ্যে আনেননি বিয়ের বিষয়টি।

পরী বলেন, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

পরীমণি জানান, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। তখন রাজ আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।তারপর ‘গুণীন’ সিনেমার সেটে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

তবে পরীমণিকে বিয়ে করে অনেকটা আলোচনায় এসেছেন অভিনেতা শরিফুল রাজ।পরীর ভক্তরা জানতে চাচ্ছেন রাজের পরিচয়। জানাগেছে র‍্যাম্প মডেল হিসেবে শোবিজে যাত্রা করেন অভিনেতা শরিফুল রাজ। বিভিন্ন বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।কাজ করেন বেশ কিছু ওয়েব সিরিজেও।

ওয়েব সিরিজ ‘বিলাপ’ ও ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’, ‘মাইনকার চিপায়’ ও ‘ইনফিনিটি’ সিরিজে অভিনয় করেন শরিফুল রাজ।

২০১৬ সালে বড় পর্দায় অভিষেক হয় রেদোয়ান রনির ‘আইসক্রিম’সিনেমা দিয়ে।

এরপর ২০১৯ সালে ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০২০ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হন রাজ।

https://m.facebook.com/story.php?story_fbid=10208502613280325&substory_index=0&id=1757458022

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102