ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্দা উঠলো ৪র্থ গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভালের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বান্দরবানে জমকালো আয়োজনে তিন দিনব্যাপী পর্দা উঠলো গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ-২০২০ এর।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল এর উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রসূণ রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং ইয়ং, পৌর মেয়র ইসলাম বেবী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক মং নু চিং। উদ্বোধন অনুষ্ঠানের আগে পরিবেশন করা হয় বান্দরবান পার্বত্য জেলার বম, ত্রিপুরা সহ ১১ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্য ও গান।

সিনেমা বাংলাদেশ এর সভাপতি ও প্রযোজক হেমন্ত সাদিক জানান, বিশ্বের ৭০টি দেশ থেকে ১ হাজার ৪০০টিরও বেশি চলচ্চিত্র উৎসব এবার জমা পড়েছে। এর মাঝে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৩৫টি দেশের ৭ টি চলচ্চিত্র।

তিনি আরো জানান, বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ৭টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২৮ ডিসেম্বর।

এবারে ৬৫টি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেছেন ১৪-২৮ বছর বয়সী নির্মিতা তরুণরা। পুরো দেশব্যাপী চিন্তা ও সুযোগের ক্ষেত্রের বিস্তারের জন্য জেলায় এরকম উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। তবে করোনা পরিস্থিতির কারণে উৎসবে এবার কোনো বিদেশি নির্মাতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102