ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্নোগ্রাফি মামলায় মাসুদ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

নীলফামারী: সাবেক স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ।

গত রোববার (৮ মে) বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ মে) দুপুরে তাকে নীলফামারীর আদালতে তোলা হয়েছে।

হাসান আল মাসুদ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধনিরাম পাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছু দিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর মধ্যে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় সে। গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

বিবাহবিচ্ছেদের পর থেকেই নানাভাবে ভুক্তভোগী নারী ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল মাসুদ। এ ছাড়া নানাভাবে মোবাইলে বিভিন্ন ব্যক্তির সাহায্যে সাবেক স্ত্রীকে হেয় করত বলে জানায় ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, দুই সপ্তাহ আগে মামলা করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি। বিশেষ কৌশল অবলম্বন করে তাকে সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102