ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্যটকদের জন্য রাঙামাটিতে চালু হচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

পর্যটকদের বিনোদনের জন্য রাঙামাটিতে চলতি মাসে চালু হতে যাচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। এতে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন কাপ্তাই হ্রদের পাহাড়ের সৌন্দর্য, নীল জলরাশি, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ দৃশ্য। এ ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করে জেলার চেম্বার অব কমার্স।

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। ৭২৫ বর্গকিলোমিটার আয়তনে বিশাল কাপ্তাই হ্রদ। হ্রদের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়, নীল জলরাশি, প্রকৃতির অপরূপ ঝর্ণা ও ঝুলন্ত সেতু।

প্রাকৃতিক এসব সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন পাহাড়ি এই জনপদে।

পর্যটকরা এতদিন ইঞ্জিনচালিত নৌকায় চড়ে হ্রদের সৌন্দর্য উপভোগ করতেন। এখন ভ্রমণের সুবিধার্থে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ওয়াটার বাস।

আধুনিক প্রযুক্তির বিলাসবহুল তরী হ্রদে ভাসবে চলতি মাসেই বলে জানালেন এসপ্লেন্ডেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং এজেন্টের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম মুন্না।

আর রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ের পরিচালক মনসুর আলী জানালেন, এই ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে।

রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ছুটে আসেন ৩ লাখের বেশি পর্যটক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102