ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে যে আলোচনা চলছিল, তাতে পানি ঢেলে দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কূটনৈতিক মিশনটি পর্যবেক্ষক পাঠাবে বলে আনুষ্ঠানিক এক চিঠিতে জানিয়েছে নির্বাচন কমিশনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবে টেকনিক্যাল টিমের দুই সদস্য।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে বলেও জানান ইসির অতিরিক্ত সচিব।

এর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের পর ১৯ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে একটি চিঠিতে ইইউ জানিয়েছিল, বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার নয় যে নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় শর্তাবলীয় পূরণ হবে কি না। তবে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও সরকার ও নির্বাচন কমিশনকে অন্যান্যভাবে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা দেবে এবং যোগাযোগ অব্যাহত রাখবে।

এরপর সিইসি ২৩ সেপ্টেম্বর চিঠির জবাবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন বারবার বলে আসছে, বিদেশিরা যত সংখ্যক ভোট পর্যবেক্ষণে আসতে চায়, সাধুবাদ জানাবে। এমনকি বিদেশিদের আসার প্রক্রিয়া সহজ করতে বিদেশি পর্যবেক্ষক নীতিমালাও সংশোধন করেছে ইসি।

আগামী নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। আর ভোটগ্রহণ করতে চায় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102