ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬২ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী ঘটিত একটি বিষয় নিয়ে (কিশোর প্রেম) ঈদের পরদিন দুপুরে বোর্ড বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রুবেলকে রংপুরে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রুবেলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জিসান ও আঁখি নামে এলাকার দুই ছেলে-মেয়ের প্রেমে বাধা দেওয়ার ঘটনার জেরে লিটন ও আতিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে লিটন গ্রুপের রুবেলের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102