ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পলাশে ঘর থেকে কলেজছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩২ বার পঠিত

নরসিংদীর পলাশে বিনা মিত্র (১৯) নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার জিনারদীর বড়িবাড়ি গ্রামে বসতঘর থেকে বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বিনা মিত্র বড়িবাড়ি গ্রামের ভজন মিত্রের মেয়ে। সে ঘোড়াশাল মুসাবিন হাকি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিনা তার ঘরে লেখাপড়া করছিল। রাত ১০টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে ঘরের ভেতর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবরা জানান, দুই বছর আগে সঞ্জয় ভৌমিক নামে এক যুবকের সঙ্গে বিনা মিত্রের বিয়ে হয়। বিয়ের দুই মাসের মাথায় বাবার বাড়ি চলে আসে বিনা মিত্র। মাঝে মধ্যে তার স্বামীও তাদের বাড়িতে আসা যাওয়া করতো।

পলাশ থানার ওসি মো. ইলিয়াস জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সঞ্জয় ভৌমিক পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102