ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পল্লবীতে সেই তিন বান্ধবী নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত
পল্লবীতে নিখোঁজ সেই তিন বান্ধবী। ছবি: সংগৃহীত

বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়া রাজধানীর পল্লবীর কলেজ পড়ুয়া সেই তিন বান্ধবীর ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে।শনিবার রাত ৯ টায় ৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। মামালার বাদী নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন এডভোকেট কাজী রওশন দিল আফরোজ।

মামলার আসামিরা হলেন মো, তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরপে টিকটক জিনিয়া, শরফুদ্দিন আহম্মেদ আয়ন। মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে নিখোঁজের ৭২ ঘণ্টা পার হলেও ৩ বান্ধবীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এস আই সজিব খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় আজ রাতে মামলা হয়েছে। আর ৪ জন অসামিকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল জানিয়েছে ওই ৩ তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছে। এরবেশি তথ্য আপাতত পুলিশের কাছে নেই।

এদিকে দিলখুশ জান্নাত নিসা’র বোন এডভোকেট আফরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল বলেছে, আমার বোন ও তার বান্ধবীরা জাপান চলে গেছে। আর তরিকুল সব জানে। সে পাসপোর্ট অফিসে দালালি করে। সে হয়তো নিখোঁজ শিক্ষার্থীদেরকে গোপনে পাসপোর্ট করে দিতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102