ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গৃহবধূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

পারিবারিক কলহের জেরে রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ উমামা বেগম (৪৫) খুন হয়েছে। এ ঘটনার পর স্বামীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) সকালে ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ডিউটি অফিসার আকলিমা খাতুন। আটককৃত স্বামীর নাম মো. ওমর আলী (৫২)।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ এপ্রিল) আনুমানিক রাত ১১.৩০ মিনিট থেকে ১২ টার ভেতরে। ওই দম্পতি মিরপুর ডিওএইচএস-এ বসবাস করত। গৃহবধূর স্বামী অনেকদিন ধরেই প্রবাসে ছিল। করোনাকালে কিছু না করার কারণেই তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়, সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

পুলিশ আরও জানায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে ওমর আলী গৃহবধূকে অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ শনিবার (২৪ এপ্রিল) ভোরে মারা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102